Logo
শিরোনাম

ময়মনসিংহে ২ ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত:শনিবার ১১ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৪২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতা নয়াপাড়া গ্রামে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম ওই এলাকার আলী আকবরের ছেলে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি স্থানীয় একটি মসজিদ কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দেখা দেয়। শুক্রবার দুপুরে রফিকুল ইসলাম স্থানীয় একটি বাজারে মুদির দোকানে বেঁচাকেনা করছিলেন। এ সময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় তার ভাই সফিকুল ইসলামের এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে তারা।

পরে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রফিকুল মারা যায়। শফিকুলের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। পরে সেখানে নিয়ে গেলে রাতে শফিকুলও মারা যায়।

ওসি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজ ট্যাগ: ময়মনসিংহ হত্যা

আরও খবর