Logo
শিরোনাম

ময়মনসিংহে আরও ১৫ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ১৯ জুলাই ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ছিলেন। অপর ১০ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা যাওয়া পাঁচ জন হলেন ময়মনসিংহ সদরের কোহিনূর (৪০), অঞ্জলি (৮০), শরফুদ্দিন আহমেদ (৮৪), ত্রিশালের রিয়াদ (৬০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আবু সাঈদ (৬০)।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জন হলেন ময়মনসিংহ সদরের আব্দুল জব্বার (৮০), হেলাল উদ্দিন (৯২), সুরতজান (৪২), ফুলবাড়িয়ার আব্দুল মজিদ (১০৫), গৌরীপুরের রফিক (৫০), গফরগাঁওয়ের নিজামউদ্দিন (৬৫), নেত্রকোনা সদরের আবুল হোসেইন (৬৫), পূর্বধলার শামীম তালুকদার (৫০), শামসুল হক (৬৮) ও শেরপুরের নকলা উপজেলার এনামুল হক (৬৫)।

ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৩৮১ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২০ জন।


আরও খবর