Logo
শিরোনাম

ময়লার গাড়ির ধাক্কায় এবার প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

প্রকাশিত:রবিবার ২৩ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় এবার শিখা রানী ঘরামী (৫৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিখা রানী উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছনতাকমী। তার বাড়ি বরিশালের বানারীপাড়ায়। এক ছেলে এক মেয়ের জননী তিনি। তার স্বামীর নাম সীতিশ ঘরামী। তিনি পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

রোববার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার (ইন্সপেক্টর তদন্ত) শাহ আলম।

তিনি জানান, শনিবার দিবাগত রাতে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। এ সময় ফ্লাইওভার দিয়ে আসা সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে।

পুলিশ কর্মকর্তা শাহ আলম আরও জানান, পালিয়ে যাওয়া ময়লার গাড়িটি শনাক্ত করতে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে দুই সিটি করপোরেশনের ময়লা গাড়ির ধাক্কায় এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকজন নিহত হন।


আরও খবর