Logo
শিরোনাম

নাইজেরিয়ায় আবারও অপহরণের শিকার ৭৩ শিক্ষার্থী

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাইজেরিয়ার একটি স্কুল থেকে ৭৩ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি স্কুল থেকে অস্ত্রের মুখে এই অপহরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে নাইজেরীয়ান পুলিশ ।

নাইজেরিয়ার জামফারা প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার সকালে দেশটির কায়া এলাকার একটি প্রান্তিক গ্রামে সন্ত্রাসীরা গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুলে হামলা চালায় এবং ৭৩ জন শিক্ষার্থীকে অপহরণ করে।

তিনি আরও বলেন, বহু সংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসী সেসময় স্কুলটিতে হামলা করে ও শিক্ষার্থীদের অপহরণ করে। অপহৃত শিক্ষার্থীদের সন্ধান ও মুক্ত করতে পুলিশ সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

অস্ত্রধারী এসব সন্ত্রাসীরা স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত। বছরের পর বছর ধরে তারা নাইজেরিয়ার সাধারণ মানুষের ওপর হামলা করাসহ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। দেশটির নিরাপত্তা বাহিনীও তাদেরকে মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে।

গত বছরের ডিসেম্বর মাস থেকে উত্তর নাইজেরিয়ার বিভিন্ন স্কুল থেকে ১ হাজারেরও বেশি শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের পর বন্দুকধারীরা ভুক্তভোগী শিক্ষার্থীদের পিতামাতার কাছে বড় অংকের মুক্তিপণ দাবি করে। অপহরণের পর বেশিরভাগকে মুক্তি দেওয়া হলেও বন্দি অবস্থায়ই অনেকে মারা যান, আবার অনেকে হত্যাকাণ্ডের শিকার হন।


আরও খবর