Logo
শিরোনাম

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৬২

প্রকাশিত:মঙ্গলবার ০৮ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যে বন্দুকধারীদের অতর্কিত হামলায় একটি স্বেচ্ছাসেবী পাহারাদার দলের অন্তত ৬২ সদস্য নিহত হয়েছে।

দলটির প্রধান ও পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ হামলার কথা নিশ্চিত করেছেন। মধ্য জানুয়ারির পর থেকে রাজ্যটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা এটি।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীগুলো উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে জঙ্গি ও ডাকাতদের বিরুদ্ধে অভিযানরত থাকায় স্বেচ্ছাসেবী পাহারাদারদের বিভিন্ন দল গ্রাম ও শহরগুলোর নিরাপত্তায় সহায়তা করে। এ ধরনের একটি দলের বিরুদ্ধেই হামলা চালিয়ে বন্দুকধারীরা।

কেবির ইয়ান সা কাই পাহারাদার দলের প্রধান উসমান সানি রয়টার্সকে জানিয়েছেন, তাদের দলটি রবিবার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু কারও মাধ্যমে ডাকাতরা এ পরিকল্পনার কথা জেনে যায়।

ওরা নিজেদের মোটরসাইকেলগুলো ঝোপের মধ্যে লুকিয়ে রেখে চোরাগোপ্তা হামলার প্রস্তুতি নেয়, তারপর আমাদের ঘিরে ফেলে বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে শুরু করে, মঙ্গলবার বলেন অবসরপ্রাপ্ত এই সৈনিক।

এ হামলায় তাদের দলের ৬২ জন নিহত হয় বলে জানিয়েছেন তিনি।

এর আগে চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে কেবিতে মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে হত্যা করেছিল।


আরও খবর