Logo
শিরোনাম

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৯২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে শাওন (২০) নামে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছেন কি না, জানা যায়নি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিপরীতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। তবে সংঘর্ষ এখনও চলমান আছে।

এদিকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন জানান, মরদেহ হাসপাতালে রয়েছে।


আরও খবর