Logo
শিরোনাম

নারায়ণগঞ্জের আদালতে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। সাজাপ্রাপ্ত আসামির নাম মহেন্দ্র মল্লিক। তিনি ভারতের ওড়িশার বালেশ্বর জেলার বাসিন্দা। বুধবার (২৩ মার্চ) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ রায় দেয়।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি অনুপ্রবেশকারী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালতের বিচারকিএক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী জাকির হোসাইন জানান, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর রূপগঞ্জের আড়িয়াব জামে মসজিদের সামনে থেকে স্থানীয় লোকজন অনুপ্রবেশকারী মহেন্দ্র মল্লিককে আটক করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, ভারতীয় নাগরিক। তবে কোন পাসপোর্ট, ভিসা ও বৈধ কোন কাগজপত্র দিতে পারেনি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়।


আরও খবর