Logo
শিরোনাম

নারীদের গর্ভধারণ থেকে বিরত থাকার আহ্বান

প্রকাশিত:রবিবার ১৮ এপ্রিল ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
যদি সম্ভব হয় তবে নারীরা কিছুদিনের জন্য গর্ভাবস্থা স্থগিত করতে পারেন। যাতে পরবর্তীতে আরও শান্তিপূর্ণভাবে গর্ভধারণ করতে পারেন। যারা ৪২-৪৩ বছর বয়সের আমরা তাদের এই কথা বলতে পারি না

করোনাভাইরাসে সবচেয়ে বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে শনাক্ত এবং মৃত্যু প্রতিদিনই বাড়ছে। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬৬ হাজার মানুষের করোনা শনাক্ত হচ্ছে।

এমন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সন্তান না নেওয়ার আহ্বান জানিয়েছে ব্রাজিল। করোনার আগের ভ্যারিয়েন্টের চেয়ে বর্তমান রূপটি সন্তান প্রত্যাশী নারীদের স্বাস্থ্যের ওপর বেশি প্রভাব ফেলে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রাফায়েল প্যারেন্টি জানান, যদি সম্ভব হয় তবে নারীরা কিছুদিনের জন্য গর্ভাবস্থা স্থগিত করতে পারেন। যাতে পরবর্তীতে আরও শান্তিপূর্ণভাবে গর্ভধারণ করতে পারেন। যারা ৪২-৪৩ বছর বয়সের আমরা তাদের এই কথা বলতে পারি না। কিন্তু অল্প বয়সী নারীরা চাইলেই কিছুদিন অপেক্ষা করতে পারেন। বিশেষজ্ঞদের ক্লিনিক্যাল অভিজ্ঞতায় দেখা গেছে, নতুন ভ্যারিয়েন্টটি গর্ভবর্তী নারীদের ওপর অনেক বেশি আক্রমানত্মক।

তিনি জানান, সম্প্রতি দ্বিতীয় এবং মাঝেমধ্যে প্রথম তিন মাসে আরও গুরুতর সংক্রমণের শিকার রোগী পাওয়া গেছে।


আরও খবর