Logo
শিরোনাম

নারীদের সব ধরনের খেলা নিষিদ্ধ করলো তালেবান সরকার

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ০১ নভেম্বর ২০২৩ | ২৫০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানে মঙ্গলবার নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তালেবান। আর সরকার গঠনের একদিন পরই জানা গেলো, দেশটিতে কোনও ধরনের খেলায় অংশ নিতে পারবে না নারীরা। গ্রুপটির একজন কর্মকর্তা এমন কথা জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার সম্প্রচার মাধ্যম এসবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবানের কালচারাল কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, নারীদের খেলাধুলা যথাযথ বা প্রয়োজনীয় বলে মনে করি না। আমি মনে করি না যে নারীদের ক্রিকেট খেলার অনুমতি দেয়া হবে, কারণ তাদের ক্রিকেট খেলা উচিত নয়।

ওয়াসিক বলেন, এটি মিডিয়ার যুগ এবং সেখানে ফটো এবং ভিডিও থাকবে এবং এরপর মানুষজন তা দেখবে। ইসলাম এবং ইসলামি আমিরাত (আফগানিস্তান) নারীদের ক্রিকেট খেলতে দেয় না বা এমন ধরনের খেলাধুলা করতে দেয় না যেখানে তাদের দেখা যায় না।

সরকার গঠনের একদিন পর বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে তালেবান সরকার। কিন্তু নতুন সরকারের মন্ত্রিসভায় কোনও নারী সদস্য না থাকায় সমালোচনা শুরু হয়েছে। যদিও তিন সপ্তাহ আগে কাবুলের ক্ষমতা দখল করে নেয়ার পর সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল তারা।


আরও খবর