Logo
শিরোনাম

নাশকতার পরিকল্পনায় জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার আট

প্রকাশিত:মঙ্গলবার ০৪ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৪৩১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলা জামায়াতের সাবেক আমির সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রীসহ জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পৌর এলাকার ঝিকিড়ায় সাইফুল ইসলামের বাসা থেকে আজ মঙ্গলবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আট ব্যক্তি উল্লাপাড়া উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন পদে রয়েছেন বলে জানা গেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, নাশকতার জন্য গতকাল সোমবার রাতে জামায়াত নেতা সাইফুলের বাসায় গোপন বৈঠক চলছিল। এর মধ্যে আজ মঙ্গলবার ভোরে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে বেশ কয়েকটি হকিস্টিক ও জিহাদি বই জব্দ করা হয় এবং সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রীসহ জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

নিউজ ট্যাগ: জামায়াতের আমির

আরও খবর