Logo
শিরোনাম

নাটোরে দুই গ্রুপের সংঘর্ষে আ.লীগ নেতা নিহত

প্রকাশিত:সোমবার ১০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে ইউনিয়ন আ. লীগের সহ-সভাপতি ও বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারীদের হামলায় গুরুতর আহত হন তিনি।

নিহত ব্যক্তির নাম- ফতাব হোসেন (৫০)। তিনি সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানা যায়, আফতাব ও বর্তমান ইউপি সদস্য ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার রাত সাড়ে ৯টায় সাবেক ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তার কয়েকজন অনুসারী বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দোসাপাড়ার বাড়িতে হামলা চালায়। তবে কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তার লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা আফতাবকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয়রা আফতাবকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জামতলী বাজার এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার বলেন, রোববার রাতে এ ঘটনার পর বামিহাল এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।


আরও খবর