Logo
শিরোনাম

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত:রবিবার ২৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে সিএনজি চালক নিহত হয়েছেন। সে উপজেলার ছোট চৌগ্রাম গ্রামের মৃত সোবাহানের ছেলে। (২২) শনিবার ভোর রাতে চৌগ্রামের মুচিপাড়ায় নামক স্থানে এ ঘটনা হটে।

জানা যায়, বড়িয়া গ্রাম থেকে ভ্যানযোগে সিংড়া মৎস্য আড়তে মাছ নিয়ে যাওয়ার পথে মুচিপাড়া নামক স্থান থেকে নাটোর-বগুড়া মহাসড়কে উঠার সময় ট্রাকের সাথে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হয়। এ ঘটনায় সিএনজিযাত্রী আশিক ও বুলবুল আহত হয়। বুলবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও খবর