Logo
শিরোনাম

নবাবগঞ্জে আগুনে পুড়েছে বেশ কয়েকটি বাস ও দোকান

প্রকাশিত:বুধবার ২৮ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকার নবাবগঞ্জে বান্দুরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় একসঙ্গে ৯টি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টারি দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো জানা যায়নি।

জানা গেছে, বাসগুলো এন মল্লিক পরিবহনের। বাসের আগুন থেকে পার্শবর্তী মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। পাশে থাকা ১৫টি দোকান পুড়ে গেছে। পাশের ইছামতি নদী থেকে পানি এনে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, বাস স্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্ট্যান্ডে শ্যামলী পরিবহনের বেশ কয়েকটি বাস রাখা ছিল।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, তবে কি কারণে আগুন লেগেছে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। সকাল সাড়ে ১০টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ারের ইউনিটগুলো। তবে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।


আরও খবর