Logo
শিরোনাম

নেশার টাকা না পেয়ে পরিবারের সবাইকে কুপিয়ে জখম করল ছেলে

প্রকাশিত:শনিবার ২০ মার্চ ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নেশা করার টাকা না পেয়ে স্ত্রীসহ পরিবারের সবাইকে কুপিয়েছেন মোরশেদ (৩০) নামের এক ছেলে। শুক্রবার (১৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামে ঘটেছে এ ঘটনা। মোরশেদ তার স্ত্রী এনি (২০), বাবা শামসুল আলম (৪৫), ভাই রাশেদ (৩৫), রাসেদের স্ত্রী তানজু বেগম (২৬), ভাতিজা ও ভাতিজিকে কুপিয়েছেন।

জানা গেছে, দুই বছর আগে দুবাই থেকে দেশে ফিরেন মোরশেদ। আর্থিক সংকটে দিন কাটছিল তার। তার নেশার অভ্যাস ছিল। পরিবারের কেউ টাকা না দেয়ায় দা দিয়ে সবাইকে কুপিয়ে আহত করে সে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ আসলে বিস্তারিত বলতে পারব।

নিউজ ট্যাগ: কুপিয়ে জখম

আরও খবর