Logo
শিরোনাম

নেত্রকোনায় কিশোরী জঙ্গি সদস্য আটক

প্রকাশিত:রবিবার ২৯ মে ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৩৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নেত্রকোনায় এক কিশোরী জঙ্গি (১৭) সদস্যকে আটক করেছে র‍্যাব-৩। শুক্রবার (২৭ মে) ভোরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তিনি।

নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিজ বাড়ি থেকে কিশোরীকে আটক করে র‍্যাব-৩ এর একটি টিম। পরে শুক্রবার মধ্যরাতে র‍্যাব-৩ এর ডিএডি মো. ইখতিয়ার হোসেন বাদি হয়ে তার বিরুদ্ধে মডেল থানায় মামলা দায়ের করেছেন।

সে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য এবং শনিবার (২৮ মে) বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয় বলেও জানান এই পুলিশ পরিদর্শক।


আরও খবর