Logo
শিরোনাম

নেত্রকোনায় পুকুর থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ১২ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নেত্রকোনার আটপাড়া উপজেলার আশরাফুল উলুম সুতারপুর মাদ্রাসার দুই ছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন মদন উপজেলার মাওলানা আব্দুল আহাদের ছেলে আবদুল্লাহ (২০) এবং নেত্রকোনা সদরের মৌগাতি ইউনিয়নের হাটখোলা গ্রামের আবদুল মালেকের ছেলে আবু সাইদ (২১)।

মাদ্রাসার শিক্ষক মুফতি জাকারিয়া মৃতুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশকে তথ্য দিচ্ছেন, তাই এ নিয়ে আর কিছু জানাতে পারছেন না। আটপাড়া থানার ওসি জাফর ইকবাল বলেন, ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় একজন ডুবে গেলে অন্যজন তাকে বাঁচাতে গিয়ে সেও ডুবে যায়।

এদিকে স্থানীয় মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যার পর ছাত্র গণনা করা হচ্ছিল। সে সময় দুজনকে কম পাওয়া গেলে খোঁজ করা হয়। বিভিন্ন দিক খোঁজাখুঁজি করে দেখে যায়, তারা দুজন পানিতে ভেসে রয়েছে। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।


আরও খবর