Logo
শিরোনাম

নিজেকে ভেঙে নতুন করে গড়ছেন কাজল

প্রকাশিত:সোমবার ১২ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তিন দশকের ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী কাজল। অনেক সুপারহিট সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রী ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন। ওয়েব সিরিজ হলেও এটি অবশ্য কাজলের ওটিটিতে অভিষেক নয়। সেটা হয়েছে আরও এক বছর আগেনেটফ্লিক্সের ছবি ত্রিভঙ্গ দিয়ে। ওয়েব সিরিজে কাজলেরও অভিষেক আগেই হতে পারত। কিন্তু অন্য ব্যস্ততা থাকায় থ্রিলার সিরিজ আরিয়ার প্রস্তাব ফিরিয় দেন তিনি। পরে সেই সিরিজে অভিনয় করে ব্যাভকভাবে প্রশংসিত হন সুস্মিতা সেন।

দ্য গুড ওয়াইফ-পেয়ার, কানুন, ধোকায় প্রথমবারের মতো আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন কাজল। আইনজীবীর চরিত্রে অভিনয় করার বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে কাজল বলেন, অভিনেত্রী হিসেবে নানা ধরনের চরিত্র করেছি। কিন্তু যেকোনো প্রথমই বিশেষ। ওয়েব সিরিজে প্রথমবার কাজ করে আনন্দিত।

ওটিটিতে এসে নিজেকে ভেঙে নতুন করে গড়ছেন কাজল। এ প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, ওটিটি প্ল্যাটফর্ম নির্মাতা ও অভিনেতাদের বিভিন্ন ফরম্যাট নিয়ে নতুন করে কাটাছেঁড়া করার সুযোগ করে দেয়। এ সিরিজে আমি ঠিক এটাই পেয়েছি।

জনপ্রিয় সিরিজ দ্য গুড ওয়াইফর ভারতীয় সংস্করণ কাজলের সিরিজটি। হলিউডের সিরিজে অভিনয় করেছিলেন অভিনেত্রী জুলিঅ্যানা মার্গিউলিস। দ্য ফ্যামিলি ম্যানখ্যাত সুপর্ণ ভার্মা পরিচালিত দ্য গুড ওয়াইফপেয়ার, কানুন, ধোকা শিগগিরই মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।

নিউজ ট্যাগ: কাজল

আরও খবর