
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
সে দেশের নিরাপত্তা সংস্থা-এসবিইউর প্রধান ও প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন।
ইউক্রেনের এ দুটি শক্তিশালী সংস্থায় রাষ্ট্রদ্রোহের অনেক ঘটনার কথা উল্লেখ করে এমন
পদক্ষেপ নেন জেলেনস্কি। খবর বিবিসির।
জেলেনস্কির ভাষ্য—৬০ জনের বেশি
সাবেক সরকারি কর্মচারী বর্তমানে রুশ-অধিকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে। তিনি
আরও বলেন, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৬৫১টি রাষ্ট্রদ্রোহ ও দেশবিরোধীদের
সহযোগিতার মামলা করা হয়েছে।
বরখাস্ত করা এসবিইউ প্রধান ইভান বাকানভ
জেলেনস্কির শৈশবের বন্ধু।
এদিকে, বরখাস্ত হওয়ার ঘটনায় দুই কর্মকর্তা—ইভান বাকানভ ও
ইরিনা ভেনেডিক্টোভা কোনো প্রতিক্রিয়া জানাননি।
রোববার এক ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, ‘রাষ্ট্রের জাতীয়
নিরাপত্তার ভিত্তির বিরুদ্ধে এ ধরনের একের পর এক অপরাধ ঘটে যাওয়ায়---সংশ্লিষ্ট [দুটি
সংস্থার] প্রধানদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর প্রশ্ন উঠেছে।
‘এসব প্রশ্নের
সঠিক উত্তর দেওয়া হবে’, যোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এ ছাড়া ক্রিমিয়ার সাবেক এসবিইউ আঞ্চলিক
প্রধান ওলেহ কুলিনিচকে রাষ্ট্রদ্রোহের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়া
২০১৪ সালে ইউক্রেনের কাছে ক্রিমিয়া দখল করে নেয়।

