Logo
শিরোনাম

নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। এশিয়ান হকির র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ দল যথাক্রমে ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তানের বিপক্ষে খেলবে র‌্যাঙ্কিংয়ে ৯ম স্থানে থাকা বাংলাদেশ।

এই আসরে ১৬ ডিসেম্বর ছিল ভারত ও পাকিস্তানের ম্যাচ। বাংলাদেশের বিজয় দিবসের দিনে ঢাকায় ভারত-পাকিস্তানের হকি ম্যাচটি নিয়ে প্রশ্ন ওঠায় সূচিতে বদল আনতে উদ্যোগী হয় বাংলাদেশ হকি ফেডারেশন। তাদের আবেদনে সাড়া দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। ফলে আগামী ১৬ ডিসেম্বরে হচ্ছে না ম্যাচটি। ভারত-পাকিস্তান ম্যাচটি এক দিন পিছিয়ে হবে ১৭ ডিসেম্বরে।

ম্যাচটি পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে গণমাধ্যমে বিজয় দিবসের নিরাপত্তাজনিত কারণের কথা বলেছেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে অনেক দেশের রাষ্ট্রপ্রধান ১৬ ডিসেম্বর ঢাকায় থাকবেন।

যে কারণে ভারত ও পাকিস্তানের মতো দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া কঠিন। এ জন্যই আমরা ওই দিনের তিনটি ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলাম। এশিয়ান হকি ফেডারেশন আমাদের আবেদনে সাড়া দিয়েছে। তবে সেদিনের ম্যাচ পেছালেও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন তিনি।


আরও খবর