Logo
শিরোনাম

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে কাউন্সিলর প্রার্থীকে গণধর্ষণ

প্রকাশিত:রবিবার ১৭ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৩০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পটুয়াখালীর মির্জাগঞ্জ পৌরসভায় সংরক্ষিত এক নারী কাউন্সিলর প্রার্থীকে (৪৫) সংঘবদ্ধভাবে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শ্রীনগর এলাকায় গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারী প্রার্থীর

আজ রোববার দুপুরে ধর্ষণের শিকার নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, জলিলুর রহমান জলিল (৪০), রাজ্জাক ওরফে রাজা সিকদার (৪০) ও মো. সজিব শিকদার (২৪)। ধর্ষণের শিকার কাউন্সিলর প্রার্থী গণমাধ্যমকে জানান, আগামী পৌর নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ভোট চাচ্ছিলেন। গতকাল শনিবার রাতেও ভোট চাওয়া শেষে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার আসামিরা চুন্নু ফকিরের বসতঘরের পূর্ব পাশের জমিতে নিয়ে তাকে গণধর্ষণ করেন। তিনি এ ঘটনার বিচার চান।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, সংরক্ষিত কাউন্সির প্রার্থী এসে গণধর্ষণের অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার  করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


আরও খবর

বাড়িতে গিয়ে শিক্ষিকাকে যৌন হয়রানি

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

আবাসিক হোটেলে মিলল নারীর লাশ

শনিবার ১৭ ডিসেম্বর ২০২২