Logo
শিরোনাম

নির্বাচনী সহিংসতায় মৃত্যুর দায় প্রার্থী ও সমর্থকের: ইসি সচিব

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পঞ্চম ধাপে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। এই নির্বাচনকে কেন্দ্র করে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পঞ্চম ধাপের ভোট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

৭০ শতাংশের ওপরে ভোট পড়ার আশাবাদ ব্যক্ত করে সচিব বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। সামনে আরও ভালো হবে।

হুমায়ুন কবীর খোন্দকার জানান, অনিয়মের কারণে নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।

ভোট দিতে গিয়ে ছয়জন মারা গেল, এই দায় কার? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, প্রার্থী ও সমর্থকেরা দায় নেবে। কারণ, তাঁরা কেন এটি করছেন?

এই সময় প্রার্থী ও সমর্থকদের অতি আবেগপ্রবণ না হওয়ার জন্যও আহ্বান জানান সচিব।


আরও খবর