
মার্কিন যুক্তরাষ্ট্রে কিয়েভের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা বলেছেন, রাশিয়া সোমবার ইউক্রেনে নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। এটি থার্মোবারিক বোমা নামেও পরিচিত। অস্ত্রটি উচ্চ-তাপমাত্রার বিস্ফোরণ ঘটাতে পার্শ্ববর্তী বায়ু থেকে অক্সিজেন ব্যবহার করে। সাধারণত একটি প্রচলিত বিস্ফোরকের তুলনায় উল্লেখযোগ্যভাবে দীর্ঘ সময়ের বিস্ফোরণ তরঙ্গ তৈরি করে। খবর বিবিসির।
মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের পর মার্কারোভা বলেছেন, 'তারা আজ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। যা আসলে জেনেভা কনভেনশন দ্বারা নিষিদ্ধ। তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনে বড় ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে।

