Logo
শিরোনাম

নিয়মিত পর্নোগ্রাফি দেখতেন রফিকুল ইসলাম: পুলিশ

প্রকাশিত:মঙ্গলবার ১৩ এপ্রিল ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৩৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
মাদানী নিয়মিত পর্নোগ্রাফি ভিডিও দেখাসহ রাষ্ট্রবিরোধী নানা কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫) (ক) ধারা যুক্ত করা হবে

বিভিন্ন ওয়াজ মাহফিলে রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে আপত্তিকর এডাল্ট কনটেন্ট বা অশ্লীল ভিডিও পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিশ মঙ্গলবার (১৩ এপিল) বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদানী নিয়মিত পর্নোগ্রাফি ভিডিও দেখাসহ রাষ্ট্রবিরোধী নানা কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫) (ক) ধারা যুক্ত করা হবে।

এর আগে গত ৭ এপ্রিল নেত্রকোণার নিজ বাড়ি থেকে মাদানীকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাব। এরপর থেকে তিনি গাজীপুর জেলা হাজতে রয়েছেন।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ২৫ জানুয়ারি হতে ৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বক্তব্যের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে নিয়ে অপমান, হেয়প্রতিপন্ন ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। তার এসব বক্তব্যের ভিডিও ইউটিউব ও ইসলামিক জীবন নামের ফেসবুক পেইজ থেকে আপলোড করা হয়।


আরও খবর