Logo
শিরোনাম

নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ১৯১ জন

প্রকাশিত:মঙ্গলবার ১৫ জুন ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ২৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীতে করোনায় আক্রান্তের রেকর্ড ছাড়াল। জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৯১ জন। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫৭ শতাংশ, যা জেলার জন্য একদিনে সর্বোচ্চ আক্রান্ত। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৮৩৬ জন।

মঙ্গলবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে সদরে ১২৫, বেগমগঞ্জে ২০, সোনাইমুড়ীতে তিন, চাটখিলে ৬, সেনবাগে ২, কোম্পানীগঞ্জে ২৭, সুবর্ণচরে ১, ও কবিরহাট উপজেলার ৭জন রোগী রয়েছে।

জেলায় মোট সুস্থ হয়েছেন সাত হাজার ১৩০ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৪৯শতাংশ। আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৪৭৯ জন ও শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৫৭ রোগী।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩