Logo
শিরোনাম

নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে একটি গরুসহ এক গৃহবধূর মৃত্যু

প্রকাশিত:সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে সবিতা রানী দাস (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবিতা রানী দাস উপজেলার চরবাটা ইউনিয়নে ৭নং ওয়ার্ডরে পশ্চিম চরবাটা গ্রামের পবিত্র দাসের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার বেলা ১১টার দিকে বাড়ির গোয়াল ঘর থেকে মাঠে গরু নিয়ে যান গৃহবধূ সবিতা। ওই সময় বাড়ির পাশে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে গরুটিসহ তার মৃত্যু হয়। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ ট্যাগ: বজ্রপাতে মৃত্যু

আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩