
এক সময়ের নাটকের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার এখনো অভিনয়ে সক্রিয়। নিয়মিত কাজ করছেন নাটক ও সিনেমায়। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন দুটি ধারাবাহিক নাটকের সঙ্গে যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। পাশাপাশি শেষ করেছেন চারটি সিনেমার কাজ। নাটকগুলোর মধ্যে একটি মীর সাব্বিরের রচনায় ও পরিচালনায় শুরু হয়েছে ২৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বিদেশি ছেলে’।
এটি বিটিভিতে
প্রচার শুরু হয়েছে। অন্যটি বাংলাভিশনে প্রচার চলছে। নাম ‘মেঘবেলা’। এটি পরিচালনা করছেন ইসমত আরা শান্তি। এ ছাড়া বাংলাভিশনে আগে থেকেই
প্রচার হচ্ছে দীপা অভিনীত ‘গুলশান এভিনিউ সিজন টু’। সিনেমাগুলো হচ্ছে শহিদ রায়হানের ‘মনোলোক’, কামরুজ্জামান
রোমানের ‘মোনা’, মো. ইকবালের
‘রিভেঞ্জ’ ও সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’।
বর্তমান ব্যস্ততা
প্রসঙ্গে দীপা বলেন, এরই মধ্যে নতুন অভিনীত প্রায় সব সিনেমারই শুটিং, ডাবিংয়ের কাজ
শেষ করেছি। প্রত্যেকটি সিনেমার গল্প সুন্দর। যে কারণে কাজ করেও বেশ ভালো লেগেছে। সিনেমাগুলো
মুক্তির প্রতীক্ষায় আছি। আর একেবারেই নতুন ধারাবাহিক বলতে মীর সাব্বিরের বিদেশি ছেলের
কথা বলা যায়। চলতি সপ্তাহে ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে বিটিভিতে।

