Logo
শিরোনাম

নতুন কমিশনের অধীনে অবাধ নির্বাচনের প্রত্যাশা রওশন এরশাদের

প্রকাশিত:মঙ্গলবার ০১ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সব দলের সঙ্গে আলোচনা করে, তাদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনে করে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নির্বাচন কমিশন আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশ ও জাতিকে উপহার দেবে-এটাই সকলের প্রত্যাশা। নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং দেশের মানুষ নিশ্চিতভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেন সে বিষয়টি নিশ্চিত করবেন।

প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনারকে স্বাগত জানিয়ে  রওশন এরশাদ বলেন, নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতেই আপনারা দায়িত্ব পেয়েছেন। 


আরও খবর