Logo
শিরোনাম

‘অবশেষে মিলল ছয় টুকরা লাশের পরিচয়’

প্রকাশিত:মঙ্গলবার ০১ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মহাখালী কাঁচাবাজারের পাশে মসজিদ গলি থেকে রবিবার (৩০ মে রাতে) উদ্ধার হওয়া বস্তাবন্দি হাত, পা ও মাথা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ময়না মিয়া। তিনি একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, ময়না মিয়ার প্রথম স্ত্রী ফাতেমা আক্তার পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করেছেন।

এ ঘটনায় ফাতেমাকে গ্রেপ্তার করেছে ডিবির গুলশান বিভাগ। তারা জানায়, হত্যার পর ফাতেমা ময়না মিয়ার মরদেহকে ছয় টুকরা করেন। এরপর সিএনজিচালিত অটোরিকশায় করে রাজধানীর মহাখালী ও বনানীতে ফেলে যান।

তিনি রাজধানীর কড়াইল বস্তিতে থাকতেন। তার বাড়ি কিশোরগঞ্জে। তার প্রথম স্ত্রী ফাতেমা বনানীর কড়াইল এলাকায় থাকেন। ময়না মিয়ার আরেকজন স্ত্রী রয়েছেন। তিনি থাকেন কিশোরগঞ্জে।

নিউজ ট্যাগ: লাশ উদ্ধার

আরও খবর