Logo
শিরোনাম

অধিকারের দাবিতে কাবুলে নারীদের বিক্ষোভ

প্রকাশিত:রবিবার ০৫ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অধিকারের দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের এক বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবান।

বিক্ষোভকারীরা বলছেন, তারা একটি সেতু থেকে হেঁটে প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং পিপার স্প্রে ছোড়া হয়।

কাবুল ও হেরাতে নারীদের কয়েকটি বিক্ষোভের মধ্যে এটি সর্বশেষ সমাবেশ। নারীরা বাইরে কাজ করার অধিকার এবং সরকারে অন্তর্ভুক্ত হওয়ার দাবি জানিয়েছে এই বিক্ষোভে।

তালেবান বলেছে, নারীরা আফগানিস্তানের নতুন সরকারে যোগ দিতে পারবে, কিন্তু মন্ত্রীর পদে থাকতে পারবে না।

অনেক নারী ভয় পাচ্ছেন, ১৯৯৬ ও ২০০১ সালে তালেবান ক্ষমতায় থাকার সময়ে নারীদের সঙ্গে যে আচরণ করা হয়েছিল, সেই একই আচরণ আবারও করা হবে কিনা। নারীদের বাইরে বের হতে হলে মুখ ঢেকে রাখতে হতো এবং ছোটখাটো অপরাধের জন্যও কঠোর শাস্তি দেওয়া হতো।


আরও খবর