
বিশ্বকাপ ভাগ্যে
যেন বদল আনতে পারছে না ইতালি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ছিল না তারা, ইউরোপিয়ান
অঞ্চলের বাছাই থেকে অনিশ্চিত হয়ে পড়েছে ২০২২ সালের বিশ্বকাপে অংশগ্রহণও। নর্দার্ন আয়ারল্যান্ডের
সঙ্গে ড্র করে প্লে-অফে চলে গেছে ইতালি।
প্লে-অফে সেরা
তিন দলের মধ্যে থাকলে তবেই কাতারের টিকিট মিলবে। অন্যথায়, টানা দুই বিশ্বকাপে খেলার
যোগ্যতা অর্জন না করতে পারার লজ্জার মুখে পড়েছে ইতালি।
বিশ্বকাপ বাছাই
পর্বের ইউরোপিয়ান অঞ্চলের লড়াইয়ে সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাতে উত্তর আয়ারল্যান্ডের
মুখোমুখি হয় ইতালি। গোল শূন্য ড্রয়ে ম্যাচটি শেষ হয়েছে। ‘সি’ গ্রুপের অপর ম্যাচে বুলগেরিয়াকে ৪-০ গোলে
হারিয়েছে সুইজারল্যান্ড।
যার ফলে সি গ্রুপের
সব খেলা শেষে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে গেছে সুইজারল্যান্ড। সমান ম্যাচে
১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে ইতালি। কিন্তু ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে প্রতি গ্রুপ থেকে
শুধুমাত্র শীর্ষ দলই পাবে কাতার বিশ্বকাপের টিকিট, দ্বিতীয় হওয়া দলকে খেলতে হবে প্লে-অফ।

