Logo
শিরোনাম

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত:শনিবার ১৩ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মো. ওমর ফারুক, মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল। এরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির দুকুমের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আরব সাগর থেকে মাছ ধরে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তারা এই দুর্ঘটনার শিকার হন। গাড়িতে ১০ জন প্রবাসী বাংলাদেশি ছিলেন। তার মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। বাকি পাঁচজন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


আরও খবর