Logo
শিরোনাম

অরুণাচলে ফের ভারত-চীনা সেনাদের সংঘর্ষ

প্রকাশিত:মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১১৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলসি) বরাবর আবারও সংঘর্ষে জড়িয়েছে ভারত ও চীনা সেনারা। সোমবার (১২ ডিসেম্বর) অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) উভয় দেশের সেনাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন সেনা আহত হয়েছেন। পতাকা বৈঠকের পর দুই দেশের সৈন্যরা নিজ নিজ ভূখণ্ডে চলে যান।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, চীনের লাল ফৌজ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চলে এসেছিল ভারতের দিকে। তখনই ভারতীয় সেনাবাহিনী বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

২০২০ সালের জুলাই মাসে গালওয়ানের পর এই প্রথম মুখোমুখি সংঘাতে জড়াল দুই দেশের সেনাবাহিনী। সেই রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা ও চার চীনা সেনা নিহত হয়েছিলেন।

গালওয়ানের ঘটনার পর থেকে একাধিকবার বৈঠকে বসেছেন দুদেশের সেনাকর্তারা। তবে সমস্যার পুরোপুরি সমাধান হয়নি।

তাওয়াং সীমান্তে ২০০৬ সাল থেকে চীন এবং ভারতীয় সেনাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটছে। অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু এলাকাকে উভয় পক্ষই তাদের নিজেদের বলে দাবি করে। এসব এলাকায় উভয় পক্ষের সৈন্যরাই টহল দেয়। ২০২১ সালে অক্টোবর মাসেও এই এলাকাতেই ঢুকে পড়েছিল বহুসংখ্যক চীনা সেনা। সেই সময়ও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধেছিল।


আরও খবর