Logo
শিরোনাম

অস্ত্র হাতে ফেসবুকে ভাইরাল সেই ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত:সোমবার ০৯ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৩০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফেসবুকে ভাইরাল হওয়া অস্ত্র হাতে পাবনা জেলা ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবু বক্কার সিদ্দিকি রাতুলকে আটক করেছে র‍্যাব-৫। রোববার রাজশাহী নগরীর একটি বাসা থেকে র‍্যাব তাকে আটকের পর রাতে সাগর পাড়ায় অভিযান চালিয়ে ভাইরাল সেই অস্ত্র উদ্ধার করে।

র‍্যাব-৫এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, নিজেকে বড় ধরনের সন্ত্রাসী প্রমাণ করতেই রাতুল ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করেছিল। পরে এনিয়ে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করলে সংস্থাটি ছায়া তদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে রাতুলকে আটক এবং তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‍্যাব জানায়, রাতুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগেও তার বিরুদ্ধে একটি অপহরণ মামলা রয়েছে।


আরও খবর