Logo
শিরোনাম

অস্ত্র মামলায় গোল্ডেন মনিরের বিচার শুরু

প্রকাশিত:সোমবার ২৩ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৪৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অস্ত্র আইনের মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামির অব্যাহতির আবেদন খারিজ করে এই আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আসামি গোল্ডেন মনিরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর আসামির আইনজীবী তাকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী সেপ্টেম্বর ৮ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দিন ধার্য করেন আদালত।


আরও খবর