
অতিরিক্ত যাত্রী
বহনের দায়ে ঢাকাগামী তিনটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
লঞ্চের ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ার দায়ে এ জরিমানা করা হয়। বরিশাল
নদীবন্দরে শুক্রবার (০৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টাযর দিকে ঢাকামুখী তিনটি লঞ্চকে জরিমানা
করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ
নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক ও বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর
রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহনের দায়ে এমভি
পারাবত-১৮, পারাবত-১০ ও এমভি সুরভী-৯ লঞ্চকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা
করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি)
তারিকুল ইসলাম।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে লঞ্চগুলোকে জরিমানা করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ঘাট থেকে ছেড়ে দেওয়া হয়।’

