Logo
শিরোনাম

অভিনেত্রীর বিরুদ্ধে পরিচালকের কোটি টাকার মামলা

প্রকাশিত:বুধবার ১০ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তুমি আছো তুমি নেই সিনেমাটিকে কেন্দ্র করে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির ওপর অভিমান করেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। অভিমানে দীঘির বিরুদ্ধে মামলার হুমকিও দিয়েছিলেন তিনি। কিন্তু সেটি আর হুমকিতে সীমাবদ্ধ নেই। কথামতো কাজ করেছেন ঝন্টু।

বুধবার (১০ মার্চ) দুপুরে দীঘির বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করেছেন এ প্রবীণ নির্মাতা। সময়নিউজকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছেন তিনি। নির্মাতা ঝন্টু বলেন, দীঘি, তার বাবা এবং মামা তিনজনের বিরুদ্ধে মামলা করেছি।

কত টাকার মানহানি মামলা করেছেন? এমন প্রশ্নের উত্তরে এ নির্মাতা বলেন, আমার সম্মান ১০ কোটি টাকার। পৃথিবীতে সিনেমার গল্প সবচেয়ে বেশি আমি লিখেছি। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি চলচ্চিত্র আমি বানিয়েছি। আমার তো ১০ কোটিও কম। আমি এক কোটি টাকার মানহানি মামলা করেছি। আমার সম্মান তার (দীঘি) থেকে অনেক বেশি।

ঝন্টু আরো বলেন, নায়িকাই বলেছে ছবিটি চলবে না। মানুষ যাবে কেন? এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে (দীঘি) পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি। এটা কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে।


আরও খবর