
রাজধানীর ভাটারার ম্যাগপাই রেস্টুরেন্ট থেকে বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরো পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ডাচ-বাংলা ব্যাংকের ফান্ড ট্রান্সফার ফরম (ইএফটি) ফরম ও চেকসহ অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ডাচ-বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার জাকির হোসেন, ইয়াসিন আলী, মাহবুব ইশতিয়াক ভূঁইয়া, আনিছুর রহমান সোহান, দুলাল হোসাইন, মো. আসলাম, আব্দুর রাজ্জাক, জাকির হোসেন, আনোয়ার হোসেন ভূঁইয়া ও নজরুল ইসলাম।
ডিএমপি’র গুলশান বিভাগের ডিসি মো. আসাদুজ্জামান জানান, সেলস ম্যানেজার জাকির ব্যাংকের সার্ভার থেকে ধনী গ্রাহকদের তথ্য সরবরাহ করতেন। তারা স্বাক্ষর ও তথ্য জালিয়াতি করে আরটিজিএস ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে সাড়ে ৬ কোটি টাকা অন্য একটি কোম্পানির নামে নিয়ে যাচ্ছিলেন। ওই কোম্পানিতে ১২ কোটি টাকা নেয়ার পরিকল্পনাও তাদের ছিলো। পুলিশ জানায়, ফান্ড ট্রান্সফারের পরিকল্পনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

