Logo
শিরোনাম

অ্যাম্বুলেন্সবাহীতে পারাপার হচ্ছে দক্ষিণবঙ্গের ঘরমুখী যাত্রী

প্রকাশিত:সোমবার ১০ মে ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট থেকে আজ সোমবার সকাল ১০টার দিকে একটি ফেরি ছেড়ে গেছে। ফেরিটিতে কয়েকটি অ্যাম্বুলেন্সের সঙ্গে পারাপার হয়েছেন দক্ষিণবঙ্গের হাজারখানেক ঘরমুখী যাত্রী। গতকাল রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত ১১টি ফেরিতে পণ্যবোঝাই যানবাহন পারাপার হয়েছে।

এদিকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকার পরও সোমবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের ঘরমুখী যাত্রীর ঢল অব্যাহত রয়েছে। হাজার হাজার যাত্রী শিমুলিয়াঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ বলেন, আজ সোমবার সকালে পাঁচ ছয়টি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে শিমুলিয়া ঘাট ছেড়ে যায় ফেরি যমুনা। এতে অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রী সাধারণও পার হয়েছেন। শুধু অ্যাম্বুলেন্স পারাপারের জন্যই ফেরি যমুনা ছাড়া হয়েছিল।



আরও খবর