
সব অনলাইন প্ল্যাটফরম
থেকে পাবজি বন্ধের রায় প্রত্যাহার চেয়ে পাবজি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আবেদন খারিজ
করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের
হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে পাবজির পক্ষে ছিলেন ব্যারিস্টার সামির সাত্তার।
রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।
এর আগে গত বছরের
২৪ জুন সব অনলাইন প্ল্যাটফরম থেকে অবিলম্বে পাবজি, ফ্রি ফায়ারসহ এ ধরনের সব ক্ষতিকর
গেম বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।
বিচারপতি মো.
মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
সুপ্রিমকোর্টের
দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার
পাবজি বন্ধে এ রিট করেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব,
স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের আইজিকে রিটে বিবাদী করা হয়েছে।

