Logo
শিরোনাম

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত:সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৩৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার বেলা ১১ টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া-মুলাডুলি মহাসড়কের সড়ইকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল বাশার জানান, ঘটনার সময় একটি মালবোঝাই ট্রাক মুলাডুলি থেকে ঈশ্বরদী যাওয়ার পথে সড়ইকান্দি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় ঐ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।


আরও খবর