Logo
শিরোনাম

পাচারের সময় ময়মনসিংহে ভিজিডির ৮৪ বস্তা চাল জব্দ

প্রকাশিত:মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ২৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ভিজিডির ৮৪ বস্তা সরকারি চাল পাচার করার প্রস্তুতিকালে জব্দ করা হয়েছে।

সোমবার রাতে উপজেলায় সোহাগী ইউনিয়ন পরিষদ থেকে ওই ৮৪ বস্তা চাল জব্দ করা হয়। এর মধ্যে ২১ বস্তা খোলা ছিল।

জানা যায়, ওই ইউনিয়ন পরিষদ থেকে ইউপি সদস্য ফজলুল হকের সহায়তায় ভিজিডির চাল পাচার করা হচ্ছে বলে ইউএনওর কাছে অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ইউএনও সহকারী কমিশনার ভূমিকে ব্যবস্থাগ্রহণের নির্দেশ দেন।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সহকারী কমিশনার ভূমি ও মহিলাবিষয়ক কর্মকর্তা ইউনিয়ন পরিষদে স্টোররুমে চালের বস্তা খোলা দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। এ সময় ৮৪ বস্তা চাল জব্দ করা হয়। এর মধ্যে ২১ বস্তা খোলা ছিল।

এ বিষয়ে ইউএনও হাফিজা জেসমিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে সহকারী কমিশনার ভূমি ও মহিলাবিষয়ক কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এ সম্পর্কে সহকারী কমিশনার ভূমি অনামিকা নজরুল জানান, অভিযুক্ত ইউপি সদস্য ফজলুল হক গা ঢাকা দিয়েছে। ৮৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান অভিযোগের সত্যতা শিকার করেন।

নিউজ ট্যাগ: চাল জব্দ

আরও খবর