Logo
শিরোনাম

পাইকারী ও খুচরা বাজারে কমল পেঁয়াজের দাম

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি দিয়ে প্রবেশ করে। এর ফলে হিলি বন্দরের পাইকারী এবং খুচরা বাজারে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম।

দেশি পেঁয়াজ এদিনের ব্যবধানে কেজি প্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকয় এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা দরে। ভারত থেকে আমদানির কারণে কমেছে দাম বলে বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

দুই মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার ফলে মোকামগুলোতে কমেছে দেশি পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে আরও দাম কমতে পারে বলেও জানান তিনি। হিলি কাস্টমসের তথ্য মতে, মঙ্গলবার ভারতীয় ১২ ট্রাকে ২৯৯ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে। 

নিউজ ট্যাগ: পেঁয়াজের দাম

আরও খবর

দাম কমলেও নাগালের বাইরে মুরগি

শুক্রবার ২৪ মার্চ ২০২৩