Logo
শিরোনাম

পাকিস্তানে বাসে আগুন, ১৭ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ | ৬৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন বাড়িতে ফিরে আসার সময় তাদের বহনকারী বাসে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত সিন্ধু প্রদেশের দাদু জেলার কিছু লোক নিজেদের বাড়িতে ফিরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

বন্দর শহর করাচিকে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো।বাসটিতে প্রায় ৩৫ জনের মতো যাত্রী ছিল বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।


আরও খবর