Logo
শিরোনাম

পাকিস্তানের চলতি হিসাবে ঘাটতি দ্বিগুণ বেড়েছে

প্রকাশিত:সোমবার ২৫ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মার্চে পাকিস্তানের চলতি হিসাবে ঘাটতি (সিএডি) দ্বিগুণ বেড়ে ১০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) সর্বশেষ উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর ডন।

সম্প্রতি এসবিপি জানায়, গত মার্চে পাকিস্তানের সিএডি আগের মাসের তুলনায় দ্বিগুণ বেড়ে ১০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। বাণিজ্য ঘাটতি মোকাবেলায় আইএমএফের কাছ থেকে শতকোটি ডলারের জরুরি ঋণ চেয়েছে ইসলামাবাদ। চলতি অর্থবছরের শুরু থেকেই সম্প্রসারমাণ বাণিজ্য ঘাটতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে পাকিস্তান সরকার। এতে দেশটির চলতি হিসেবে ঘাটতি এক মাসের ব্যবধানে দ্বিগুণ বেড়েছে।

ক্রমবর্ধমান সিএডি ও বাণিজ্য ঘাটতি মোকাবেলা শাহবাজ শরিফ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পাকিস্তানের আমদানি বেড়েছে ৪১ দশমিক ৩ শতাংশ। জুলাই-মার্চ সময়সীমায় পণ্য ও পরিষেবা আমদানিতে ব্যয় হয়েছে ৬ হাজার ২১৩ কোটি ডলার। এ সময়ে পাকিস্তানের পণ্য রফতানি হয়েছে ২ হাজার ৮৮৫ কোটি ডলার।

নিউজ ট্যাগ: পাকিস্তান

আরও খবর