Logo
শিরোনাম

পালানোর সময় গুলিবিদ্ধ টিকটক হৃদয়সহ ২

প্রকাশিত:শুক্রবার ২৮ মে ২০২১ | হালনাগাদ:বুধবার ২৪ মে ২০২৩ | ১৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের কেরালায় বাংলাদেশি তরুণীকে ভয়ঙ্কর যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ।

ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়ার খবরে বলা হয়, শুক্রবার (২৮ মে) সকালে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে টিকটক ‍হৃদয় বাবু ও ও তার সহযোগী সাগর পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়। ভারতীয় পুলিশ বলছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।

তাদের মধ্যে রাজধানী ঢাকার হাতিরঝিলের বাসিন্দা রিফাদুল ইসলাম হৃদয় রয়েছেন, যিনি এলাকায় টিকটক হৃদয় বাবু নামে পরিচিত। গ্রেপ্তার অপর ৪ জনের মধ্যে ৩ জন হলেন মোহাম্মদ বাবা শেখ, সাগর ও অখিল। গ্রেপ্তার নারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বৃহস্পতিবার (২৭ মে) গভীর রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় তরুণীর বাবার করা মামলায় বাংলাদেশি আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

নিউজ ট্যাগ: টিকটক হৃদয়

আরও খবর