Logo
শিরোনাম

পাঁচ মামলায় খালেদা জিয়ার জামিন এক বছর বাড়ল

প্রকাশিত:মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৯১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মানহানি ও নাশকতার পৃথক পাঁচ মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বাড়িয়ে দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ঢাকা ও নড়াইলে চারটি মানহানি এবং কুমিল্লায় নাশকতার একটি মামলায় এ জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মানহানির অভিযোগে করা ঢাকার তিনটি এবং নড়াইলের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দেন।

অপরদিকে কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নাশকতার পাঁচটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধি করেছেন হাইকোর্ট।


আরও খবর