Logo
শিরোনাম

পাঁচবিবিতে দুই পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত ১

প্রকাশিত:বুধবার ০৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলায় দুই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবলু হোসেন (৫৫) নামে এক পিকআপভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার বিকালে পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের নওদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বাবুল হোসেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলী গ্রামের  বাসিন্দা। আহতরা হলেন- জেলার কালাই উপজেলার পুনট গ্রামের আক্কাস আলীর ছেলে আবু সাঈদ (২৪) নীলফামারীর সৈয়দপুর উপজেলার টেসটাইশ গ্রামের কাইস হোসেনের ছেলে সোহেল হোসেন(২২) টেক্সটাইল গ্রামের আজিজের ছেলে শফি (৪০)।

(ওসি) পলাশ চন্দ্র দেব জানান, পিকআপ ভ্যান চালক বাবলু হোসেন  পাঁচবিবি  বাজার থেকে গরু নিয়ে নীলফামারীর সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে উপজেলার নওদা  এলাকায় জয়পুরহাটেগামী মুরগি বোঝায় অপর একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবলু হোসেন মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩