Logo
শিরোনাম

পার্ট টাইম চাকরি দেবে ডিজিকন টেকনোলজিস

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৪৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে বিপিও ট্রেইনি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম:

বিপিও ট্রেইনি।

পদসংখ্যা:

মোট ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাসসহ ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটারে সাধারণ জ্ঞান ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ২১ থেকে অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল:

ঢাকা (মিরপুর)।

বেতন:

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন অথবা প্রয়োজনীয় সকল কাজগপত্র সঙ্গে নিয়ে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ছুটির দিন ব্যতীত) নিম্নোক্ত ঠিকানায় সকাল ১১:৩০ মিনিটে উপস্থিত হয়ে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।

ঠিকানা : মিরপুর-১২, সফুরা ট্রেড সেন্টার, পঞ্চম তলা, আড়ং বিল্ডিং।

আবেদনের শেষ তারিখ:

৪ মে, ২০২২।

 

নিউজ ট্যাগ: চাকুরীর খবর

আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩