Logo
শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশিত:সোমবার ২৪ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সোমবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘাট এলাকায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস বেড়ে যাওয়ায় নদীতে উত্তাল ঢেউ শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। 

অন্যদিকে বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১১টি চলাচল করছে। নদী উত্তাল ও স্রোত থাকায় ফেরি পারাপারে বেশি সময় লাগছে। ঘাট এলাকায় পর্যাপ্ত ফেরি থাকায় যানবাহনের চাপ নেই।

 


আরও খবর