Logo
শিরোনাম

পদ্মা নদীতে চলন্ত দুই ফেরির সংঘর্ষে নিহত ১

প্রকাশিত:রবিবার ১৯ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিরঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া দুটি ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ফেরিতে থাকা এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। রবিবার (১৯ জুন) ভোর সোয়া ৫টার দিকে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ফেরির চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত থেকেই পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত ছিল। এই স্রোতের মধ্য দিয়ে ফেরি চলাচল করছিল। ভোর রাতের দিকে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল নামে দুই ফেরি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এ সময় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ফেরির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ফেরিতে থাকা একজন গাড়ির চালক আহত হয়। আরেক চালক নদীতে পড়ে যায়। সংঘর্ষের পর দুটি ফেরিই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যানবাহন ও যাত্রীদের নামান।

বিআইডব্লিউটিসি'র মেরিন ইঞ্জিনিয়ার আহমেদ আলী জানান, প্রতিদিনের মতো যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিল। অপরদিকে অন্য একটি ফেরি মাঝিকান্দির ঘাট থেকে শিমুলিয়া যাচ্ছিল। তখন পদ্মা নদীর টার্নিং পয়েন্টে এলে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা এক যাত্রী নিহত হন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহমেদ আলী আরও জানান, তাৎক্ষণিক নিহতর পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একটি পিকআপের ড্রাইভার বলে জানা গেছে।


আরও খবর